মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পাবনা সুজানগরের মেধাবী ছাত্রী সাদিয়া ক্যান্সারে আক্রান্ত! তাকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

Reading Time: < 1 minute

তালুকদার রাসেল, পাবনা:

পাবনা সুজানগরের মেধাবী ছাত্রী সাদিয়া দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত, তাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আকুল আবেদন করেছেন তার পরিবার। সে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহাদাৎ হোসেনের কন্যা উম্মে ফাতিমাতুজ সাদিয়া (১৯) দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। সাদিয়া চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন।সাদিয়ার পিতা অবসরপ্রাপ্ত সেনাসদস্য শাহাদাৎ হোসেন জানান, সাদিয়া দীর্ঘ দিন ধরে অসুস্থ। কেমোথেরাপির মাঝেও অসুস্থ শরীর নিয়ে ম্যাধমিক পরিক্ষা দিয়ে গত বছর পরিক্ষায় উত্তীর্ণ হয়ে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজে ভর্তি হয়। বেশি অসুস্থতার কারণে ক্লাস করতে পারেনি। সাদিয়া দীর্ঘ দেড় বছর যাবত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এখনো কেমোথেরাপি চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাদিয়ার “বোন ম্যারো বা অস্থিমজ্জা” স্থানান্তর করলে বাঁচানো সম্ভব।”বোন ম্যারো বা অস্থিমজ্জা স্থানান্তর করতে প্রায় ৪০/৫০ লাখ টাকা প্রয়োজন যা অবসরপ্রাপ্ত একজন সেনাসদস্য বা তার পরিবারের পক্ষে কোনমতেই সম্ভব নয়। তাই সাদিয়া কে বাঁচাতে দেশ ও দেশের বাইরের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। ইতিমধ্যেই সাদিয়ার শিক্ষক ও রোভারদের সহযোগিতায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাদিয়ার চিকিৎসার জন্য উত্তোলন কৃত ১ লাখ ২৩ হাজার ২ শত টাকা সাদিয়ার বাবার হাতে তুলে দেন, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন সহ শিক্ষক ও রোভাররা। সাদিয়ার চিকিৎসার জন্য সহযোগিতা করতে সাহায্য পাঠানোর ঠিকানা। ইসলামী ব্যাংক, সুজানগর শাখা, পাবনা। 20500220200414708.বিকাশ নং -01718616917.নগদ-01718616917.

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com