বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা সুজানগর পৌরসভায় ভুয়া সনদ পত্র দিয়ে চাকরিতে যোগদানের অভিযোগ

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান,পাবনা:
শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদ পত্র দাখিল করে সুজানগর পৌরসভায় চাকরির অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় মেয়র বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগে জানা যায়, পাবনার সুজানগর পৌরসভার ৯ নং ওয়ার্ডের গোকুলপুর মহল্লার মৃত রোস্তম আলী খানের মেয়ে মোছাঃ রুপালী খাতুন ২০১৭ সালের ৩১ জুলাই অষ্টম শ্রেণী পাশের ভুয়া সনদ পত্র দাখিল করে অফিস সহায়ক পদে চাকুরিতে যোগদান করেন। অথচ তিনি ২০১৫ সালে এস এস সি ও ২০১৭ সালে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। সেক্ষেত্রে অষ্টম শ্রেণীর সনদের সাথে এস এস সি পাশের সদন পত্রের বয়সের গড়মিল রয়েছে। তৎকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে ও পেশী শক্তি প্রয়োগ করে চাকুরিতে দরখাস্ত করে, মোটা অংকের টাকার বিনিময়ে রুপালী খাতুন চাকুরিতে যোগদান করেন। ঐ নিয়োগের সময়কালে মেয়র ছিলেন আলহাজ্ব আব্দুল ওহাব। এ ঘটনায় সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com