বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনা-২ আসনে জামায়াত এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের মনোনয়ন ফরম সংগ্রহ

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:

পাবনা-২ (সুজানগর ও বেড়া আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগরের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম গ্রহন করেন। এ সময় পাবনা ২ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যাপক রেজাউল করিম, বেড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক, সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফারুক- ই আজম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান মোস্তাক উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে জামায়াতের প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ২ আসন থেকে বিজয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই জামায়াতের অন্যতম উদ্দেশ্য । তিনি পাবনা দুই নির্বাচনী এলাকার সকল ভোটারের ভোট প্রার্থনা সহ এ আসনের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান, জামায়াত নেতা আসাদ, ওয়ালিউল্লাহ বিশ্বাস, শহীদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com