বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

পাবনা-৩ এ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

পাবনা-৩ এ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া, পাবনা :
 ৭০,পাবনা-০৩ এ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল বের করেন স্থানীয় নেতাকর্মীরা। পাবনা-০৩ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পরিবর্তন করে স্থানীয় নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে চাটমোহরে মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা মশাল হাতে মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়। পথসভায় সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা কঠোর ভাষায় কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। হীরা বলেন, “যার পাঁচ শতাংশ জনসমর্থন নেই, তাকে মনোনয়ন দিলে নির্বাচন জেতা সম্ভব নয়। যদি আসন জিততে চান, পাবনা-৩ এ স্থানীয় প্রার্থীই দরকার। ভুল জায়গায় ভুল মানুষকে মনোনয়ন দিলে ভরাডুবির দায় সেন্ট্রাল নেতাদের নিতে হবে।” তিনি আরও বলেন, “শনিবার তুহিন সাহেবের ডাকা প্রোগ্রামে সারা দেশ থেকে কৃষক দলের নেতাদের আনা হচ্ছে। এ এলাকার ভোটের জন্য বহিরাগত লোক এনে দাঁড় করাতে হলে এর চেয়ে লজ্জাজনক কিছু নেই। এই আসন স্থানীয়রাই উদ্ধার করবে।” বহিষ্কারের ভয় দেখিয়ে লাভ নেই উল্লেখ করে হীরা বলেন, “১৭ বছর দমন-পীড়নের মধ্যে থেকেও আমরা টিকে আছি চাটমোহরবাসীর ভালোবাসায়। প্রার্থী পরিবর্তন না হলে চাচা–ভাতিজা—আমরা যে কেউ নির্বাচন করব।”  তিনি বলেন, “ত্যাগী নেতাদের মূল্যায়ন না করলে দল শক্তি পায় না। পাবনা-৩ এর ভোটারদের নিরাশ হতে দেব না। প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে।”

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com