বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির বাটনাতলীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. কাশেম(৮) বাটনাতলী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। শিশুটি বাটনাতলীর নামারপাড়া এলাকার আব্দুল মান্নান ও ইন্দ্রবানু দম্পতির ছোট পুত্র।
হাসপাতাল ও পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে শিশুটি খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু ঘটে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com