বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

প্রকাশ্যে অস্ত্র হাতে সন্ত্রাসী বাহিনীর দাপট, অসহায় পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতাঃ
গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসী বাহিনীর দাপটে ছিনিয়ে নিচ্ছে আসহায় এক পরিবারের পৈত্রিক সম্পত্তি। সরকারী দলের নাম ব্যবহার করে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বেগমপুর ইউনিয়নের মেম্বার রিফাত চৌধুরী রাহাত এক সন্ত্রাসী বাহিনী তৈরি করে। স্বাধীন দেশে অসহায় মানুষের সম্পত্তি দখলে লিপ্ত রয়েছে এ সন্ত্রাসী বাহিনী।

এ সন্ত্রাসী বাহিনী হাতে দীর্ঘদিন থেকে লাঞ্চিত হয়ে আসছেন কালিয়াকৈর থানার বেগমপুর ইউনিয়নের রুহুল আমিন নামে অসহায় এক পরিবার। একমাত্র সন্তান হওয়ায় রুহুল আমিনের পৈত্রিক সম্পত্তি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। সম্পত্তি হাতিয়ে নিতে সুকৌশলে মেম্বার রিফাত চৌধুরী রাহাত রুহুল আমিনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মিথ্যা মামলায় রুহুলকে ঘয়েল করতে না পেরে তৈরি করেছেন বিশাল সন্ত্রাসী বাহিনী। রুহুল আমিন জানান, গতবছর আমার পিতা সামসুদ্দিন (৬৮) বাদী হয়ে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ‘ক’ অঞ্চলে মোকাদ্দমায়, মৃত কলিম উদ্দিনের পুত্র মো. রফিজ উদ্দিন (৭৫), রফিজের পুত্র আফাজ উদ্দিন (৫০), ইউপি সদস্য রাহাজ উদ্দিন (৪৫), রনি (৪০), আফাজ উদ্দিনের পুত্র সাব্বির (২৮), শিহাব (২২), রাহাজের পুত্র রাকিব (২৩) কে বিবাদী করে ফৌ: কা: বি: ১৪৫ ধারা মোতাবেক শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে জমিতে উভয় পক্ষকে প্রবেশ না করার জন্য একটি মামলা দায়ের করেন। এ ফৌঃ মামলায় বিজ্ঞ আদালত বিবাদীগণকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। আদালতের নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন মেম্বার রিফাত চৌধুরী রাহাতের সন্ত্রাসী বাহিনী। একপর্যায়ে আদালতের নির্দেশ অমান্য করে বিবাদীগণ ৪৪ ধারা জারিকৃত সম্পত্তি দখলের উদ্দেশ্যে জমিতে জোরপুর্বক প্রবেশ করে এবং রুহুল-মাজেদাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়ে নানাভাবে নির্যাতন করতে থাকে। আদালতের নির্দেশ উপেক্ষা করে, রাস্তা বন্ধ ও নির্যাতনের বিষয়ে গত ১৬ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত রুহুল আমিন (৩২)। রুহুল আমিনের অভিযোগের ভিত্তিতে থানা কর্তৃপক্ষ উভয় পক্ষকে মিমাংসা করে দিলেও ক্ষান্ত হননি মেম্বার রিফাত চৌধুরী রাহাত। আজ রবিবার সকালে বিবাদী রিফাত চৌধুরী রাহাত তার সন্ত্রাসী বাহিনী নিয়ে, বেআইনি অবৈধ অস্ত্র নিয়ে বিবাদীরা সম্পত্তি দখলের উদ্দেশ্যে জমিতে জোরপুর্বক প্রবেশ করেন। রুহুল আমিন ও মাজেদাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়ে প্রাণনাশের হুমকি দিতে থাকেন, রুহুল আমিন ভয়ে, এ হামলা থেকে বাঁচতে একটি মানবাধীকার সংগঠনের কর্মীকে মুঠোফোনে বিষয়টি অবগত করেন। ওই মানবাধীকার কর্মী রুহুল আমিন কে থানায় একটি অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। রুহুলের পিতা সামসুদ্দিন ও মা রাবেয়া খাতুন কান্যা জরিত কন্ঠে জানান, আমাদের পরিবারে একটি মাত্র পুত্র সন্তান। আমাদের সম্পত্তি দখল নিতে, মেম্বার রিফাত চৌধুরী রাহাত আমার পুত্র রুহুল আমিনকে খুন করতে পারে। রুহুলের পিতা ছেলে রুহুল ও তাদের পরিবারের নিরাপত্তা ও সম্পর্ত্তি রক্ষায় স্থানীয় প্রশাসনসহ আইনশৃংখলা রক্ষাকারীবাহীনির হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com