শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান এবং সাধারণ সম্পাদক জি. এম সাহাবউদ্দিন আজমের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনেকে হয়। বিক্ষোভ সমাবেশে গোপালগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রীর ওপর যেকোনো হামলার প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতন্দ্র প্রহরীর ন্যায় রাজপথে আছে। এসময় প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা চাঁদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কড়া সমালোচনা করে অনতিবিলম্বে তার গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান নেতারা। উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। পরে ২১ মে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২২ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সারাদেশে  তীব্র প্রতিবাদের ঝড় তোলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com