মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

প্রধানমন্ত্রীর উপহার ৪র্থ পর্যায়ে ঘর পাচ্ছে খাগড়াছড়ির ৫৮৩পরিবার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রধানমন্ত্রীর উপহার ৪র্থ পযার্য়ের(২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন ৫৮৩টি পরিবারকে গৃহ প্রদান করা হচ্ছে। সোমবার(৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।এসময় তিনি বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন ও ভুমিহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
আগামী ৯আগস্ট ২৩ইং উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হবে।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম, জেলা সদরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলায় ৭হাজার ২৮পরিবারের জন্য গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। এ পর্যন্ত জমিসহ ৬হাজার ৪৪৫ঘর হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com