সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

প্রবল বর্ষণে ব্রিজ ভেঙে দীঘিনালা খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি:
ভারী বর্ষণ ও ছড়ার তীব্র পানির স্রোতে জামতলী ব্রিজের একাংশ ভেঙ্গে পড়ায় দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।মঙ্গলবার(৮ আগষ্ট) সকাল থেকে দীঘিনালার জামতলী বেইলি ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের চেষ্টা করছেন ঠিকাদারের লোকজনসহ এলাকাবাসী।স্থানীয় এলাকার বাসিন্দা মো. আফজাল হোসেন(আফজু) জানান, ভোরে প্রবল বর্ষণে ছড়ার তীব্র স্রোতে ব্রিজের পূর্ব পাড়ের সংযোগ সড়ক ভেঙ্গে যায়। প্রবল স্রোতে জামতলী বেইলি সেতুর একপাশের ভরাটকৃত মাটি সরে গিয়ে সেতুটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
বর্তমানে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। স্থানীদের সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।মেরামতের পর এখন থ্রি হুইলার এবং মোটরসাইকেল এবং লোকজন পায়ে হেটে চলাচল করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com