রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল উপজাতি যুবকের

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে দূর্জয় সাংমা (১৭) নামে এক উপজাতি যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বুরুঙ্গা গ্রামের তাপস সাংমার ছেলে। শনিবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার সমশ্চুড়া বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, নিহত দূর্জয় বেশ কিছুদিন যাবত জন্ডিস ও লিভারের সমস্যায় ভোগছিল। শনিবার বিকেলে এলাকার অন্য যুবকদের সাথে সে পশ্চিম সমশ্চুড়া বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায় । বিকেল প্রায় সাড়ে পাঁচটার দিকে অসুস্থ হয়ে পড়লে খেলা বাদ দিয়ে মাঠে বসে থাকে। একপর্যায়ে বেশি অসুস্থ বোধ করলে খেলার সাথীরা তাকে পানি ঢেলে সুস্থ্য করার চেষ্টা করে। কিন্তু দূর্জয় স্বাভাবিক না হওয়ায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com