রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী

ফেসবুকে লাইভে রাবি সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের সোহাগ খন্দকার নামের এক সাবেক শিক্ষার্থী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (০৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। তাকে মূমূর্ষ অবস্থায় হাসপাতালে নেয়া হলে শনিবার সকালে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ তথ্য নিশ্চিত করেছেন চারুকলা অনুষদের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী নূর আহম্মেদ।
সোহাগ রাবির ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কয়ানিজ পাড়া গ্রামে।
আত্মহত্যার আগে তিনি ফেসবুকে চারটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসগুলো হলো- ‘ভালো থাকুক সেসব মানুষ যারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। যার কাছে অন্যের গুরুত্ব নাই বললেই চলে; ‘যদি কেউ আমার ওপর কষ্ট নিয়ে থাকেন। আল্লাহর দোহাই মাফ করে দিবেন;‘জীবনের কাছে হার মেনে গেলাম। আমি আর পারলাম না; এবং ‘একটা মানুষ যখন জীবনের কাছে যখন হেরে যায় তখন আর করার কিছু থাকে না।
রাবি চারুকলার শিক্ষার্থী নূর আহম্মেদ বলেন, রাতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সোহাগ। পরে মূমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
জানতে চাইলে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক মো. আব্দুস সোবহান বলেন, বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি। তার পরিবার থেকে কিছু জানানো হয়নি। যদি ঘটনা সত্য হয় তবে তা খুব বেদনাদায়ক। তবে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com