রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

ফেসবুকে হা হা রিয়েক্ট দেয়ায় রাজশাহী কলেজ ছাত্রকে ছুরিকাঘাত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

ফেসবুকে হা হা রিয়েক্ট দেয়ায় রাজশাহী কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে এক ছাত্রকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে তারই সহপাঠী। আহত ওই ছাত্রের নাম তিহাস (২১)। তিনি রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে রাজশাহী কলেজ মাঠে ওই ছাত্রকে ছুরিকাঘাত করে তার সহপাঠীসহ দুর্বৃত্তরা।
পরে তার অন্য সহপাঠীরা আহত ছাত্রকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রামেকের ৭ নম্বর ওয়ার্ডে আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ছুরিকাঘাতকারীর নাম কিবরিয়া। সেও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তারই সহপাঠী তিহাস তার ফেসবুক পোস্টে হাহা রিয়াক্ট দেয়াই এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আর কিবরিয়ার সঙ্গে বহিরাগত আরেকজন ছিলো বলে জানা গেছে। কলেজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুই বন্ধুর মধ্যে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রের চিকিৎসা চলছে। এ বিষয় আইনগত প্রক্রিয়া চলমান।

আহত শিক্ষার্থীর সহপাঠী তারেক হোসেন সজিব জানান, তিহাস ক্লাস শেষ করে মাঠে অবস্থান করেছিলেন৷ এসময় আকষ্মিকভাবে কিছু যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এভাবে ক্যাম্পাস চলাকালীন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করাই তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক বলেন, ঘটনাটি ঘটেছে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com