মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এদেরকে ঐক্যবদ্ধ ভাবে দমন করতে হবে: ফারজানা শারমিন

ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এদেরকে ঐক্যবদ্ধ ভাবে দমন করতে হবে: প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলকে শক্তিশালী না করার দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি, তাহলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এজন্য দলীয়ভাবে আমাদের ভীতকে শক্তিশালী করতে হবে।
পাবনার যতো সমস্যাই থাকুক না কেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সব সমস্যার সমাধান করা হবে। সন্তানদেরকে মাদক থেকে মুক্ত রাখতে হলে পরিবারকে দায়িত্ব নিতে হবে।
সরকার আপনার সন্তানকে মাদক মুক্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ বিকেলে পাবনা জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে ফূলেল শুভেচ্ছা ও মত বিনিময় সভা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস,
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার অনুষ্ঠান পরিচালনা করেন।পাবনা জেলার দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে ফুলেল শুভেচ্ছার সাথে পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাদেরকেও ফুলেল শুভেচ্ছা দেন পাবনা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com