মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বগুড়ায় ইয়াবাসহ কথিত ফেসবুক সাংবাদিক পিপুল গ্রেফতার

Reading Time: < 1 minute

বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় ৫০ পিস ইয়াবাসহ আল বিরুনী শিপুল (৩০) নামে এক কথিত ফেসবুক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার মথুরা গ্রামের মুজিবুর রহমানের পুত্র। গত (১০ জুন) বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১০:০০ঘটিকার সময় শিবগঞ্জ থানা পুলিশ মহাস্থান গো-হাটির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানা পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা শিপুলকে থামিয়ে তল্লাশি করে। ওই সময় তার কাছে ৫০ পিস ইয়াবাসহ পাওয়া যায়। একপর্যায়ে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে আমরা ইয়াবা পেয়েছি। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তার কাছ থেকে কোন পত্রিকা বা টিভির পরিচয় পত্র আমরা পায়নি। এক সময় সে নিজেকে ফেসবুক সাংবাদিক পরিচয় দেয়। তিনি আরও জানান তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com