বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

বগুড়া ধুনট এক মাদ্রাসা ছাত্রের আত্নহত্যা

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়ার ধুনটে গলায় ফাঁস লাগিয়ে ফাহমিদ হাসান ফাহিম ওরফে শুভ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার ৯জুলাই দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে। মৃত মাদ্রাসা ছাত্র শেরপুর উপজেলার খন্দকার টোলা গ্রামের পুর্বপাড়া এলাকার সুলতান শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছাত্র শুভ নানার বাড়িতে থেকে ধুনট উপজেলার স্থানীয় ইলহাম এলোমানি অরফান (ক্বওমী) মাদ্রাসায় লেখাপড়া করতেছিলো। ঈদের ছুটিতে নানার বাড়ি থেকে শেরপুর নিজ বাড়িতে যায়। মাদ্রাসায় পড়ার চাপ থাকায় বেশ কিছুদিন যাবত সে মাদ্রাসায় যেতে আপত্তি করে। গত শনিবার পরিবারের লোকজন তাকে মাদ্রাসায় পড়ার জন্য নানা ফরিদ উদ্দিনের বাড়ি পাঠিয়ে দেয়। ছুটি শেষে মাদ্রাসায় আসার উদ্দেশ্য রওনা হয়ে হুকুমআলী বাসট্যান্ড এলাকার উল্লাপাড়ায় নানার বাড়িতে এসে তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ধুনট থানা পুলিশ। ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া ফরেনসিক বিভাগে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com