মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বগুড়া ধুনট বিদ্যুৎপৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
ধুনটে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আইয়ুব আলী (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের উত্তর পাড়া এলাকার ওসমান মন্ডলের ছেলে ও ধুনট ডিগ্রি কলেজের কমার্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, ২৮ জুন বুধবার ফুটবল খেলার জন্য মাইক বাজাতে কাদাই মৌজার জনৈক আব্দুর রউফ প্রামানিকের জমির উপর বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধ সংযোগ নেয় আইয়ুব আলী। অসাবধানতা বসত সে বিদ্যুৎপৃষ্ট হয়। তৎক্ষনাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুলফিকার আলি মাষ্টার জানান, গত বছর সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ধুনট সরকারী ডিগ্রী কলেজে ব্যবসা বিভাগে ভর্তি হয়। সে ওই বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলো। ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর ব্যাপারে কাহারো কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করে বিনা ময়না তদন্তে মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com