সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মধুমতি-পাচুড়িয়া খাল সংযোগে কোটি টাকা ব্যয়ে ব্লকিং ও রাস্তা নির্মাণ

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মধুমতী খাল ও পাচুড়িয়া খাল সংযোগ স্থলে রাস্তার উভয় পাশে শত কোটি টাকা ব্যয়ে খালের পাড়ের ব্লকিং এবং রাস্তার কাজ শুরু হচ্ছে। গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেনের তদারকি এবং সামগ্রিক নির্দেশনায় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এবং পৌরসভা এ উদ্যোগ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টায় মেয়র রকিব হোসেনের নেতৃত্বে পাচুড়িয়া নিউ মার্কেট সংলগ্ন খালের উভয় পাশে কংক্রিটের ব্লক স্থাপন সহ জনসাধারণের যাতায়াতের আরসিসি রাস্তা নির্মাণ স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: নাজমুন নাহার, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীএস. এম. রেফাত জামিল, সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং সাধারণ জনগণ। পাচুড়িয়া স্থানীয় বাসিন্দা নূর হোসেন খান তিতাস বলেন, মধুমতী ও পাচুড়িয়া খাল সংযোগ স্থলে কংক্রিটের ব্লকিং করলে খালের পানি প্রবাহে উভয় পাশ সুরক্ষিত থাকবে। এছাড়াও প্রধান সড়ক থেকে মসজিদ সংলগ্ন রাস্তা নির্মাণ সাধারণ জনগণের যাতায়াত ব্যবস্থা উন্নত করবে।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  এস. এম. রেফাত জামিল  জানান, সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে পাচুড়িয়া নিউ মার্কেট সংলগ্ন মধুমতী-পাচুড়িয়া সংযোগ খালের উভয় পাশে কংক্রিটের ব্লক স্থাপন কাজ শুরু হচ্ছে। খালের তলা ২৫ ফুট এবং ওপরে ৯০ ফুট থাকবে। যার কাজ শেষ হবে ২০২৩-২০২৪ অর্থবছরে। এতে পানি প্রবাহে দুই পাশে কোন ভাঙন বা ক্ষতির সম্ভাবনা থাকবে না।
এবিষয়ে গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, বঙ্গবন্ধুর পুণ্যভূমির গোপালগঞ্জ পৌরসভাকে স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছি। পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তুলতে মধুমতী-পাচুড়িয়া খালের সংযোগ স্থলে দু’পাশে কংক্রিটের ব্লক বসানো হবে। পৌরসভার উদ্যোগে খালের পশ্চিম পাশে মসজিদে মুসল্লি সহ সাধারণ জনগণের যাতায়াতের সুবিধার্থে  নির্মিত হবে ১২ ফুট চওড়া আরসিসি ঢালাই রাস্তা। টেকসই ব্লকিং ও রাস্তা নির্মাণ সহ এখানে সাধারণ মানুষের বিনোদনেরও ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com