বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

Reading Time: < 1 minute

মোঃগোলাম মাওলা সাকিব, নোয়াখালি:

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে সোনাইমুড়ী থানা প্রাঙ্গণে ভবঘুরে বৃদ্ধা, প্রতিবন্ধী, শীতার্ত ও অসহাদের মাঝে কম্বল বিতরণ করছেন। শীতবস্ত্র বিতরণের খবর পেয়ে আশপাশ থেকে ছুটে আসে প্রায় ৫০০ নারী-পুরুষ ও পথশিশু। পরে সবাইকে সুশৃঙ্খলভাবে কম্বল তুলে দেন পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম,পিপিএম (বার)। কম্বল পেয়ে খুশি দুস্থ শীতার্তরা।এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম, পিপিএম (বার) বলেন, পুলিশ দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। তার অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলার দশ থানায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আজ সোনাইমুড়ী থানা এলাকার ৫০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। ইতিমধ্যে বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ, সুধারাম, চাটখিল থানায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এভাবে পর্যায়ক্রমে পুরো জেলার সব থানায় কম্বল বিতরণ করা হবে।এসময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বিজয়া সেন, নোয়াখালী অতিঃপুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, পিপিএম , নোয়াখালীর সহকারি পুলিশ সুপার (চাটখিল সার্কেল), নিত্যানন্দ দাস, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক সহ থানার অফিসার ও ফোর্স।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com