শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

News Headline :
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার-২২, কারাদণ্ড ৩ রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার

বালিশের নিচে থাকা সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

Reading Time: < 1 minute

শেখ মোঃ সাইফুল ইসলাম :
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ছকিনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (মোংলা বন্দর) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু ছকিনা বেগম ওই গ্রামের ডিপটি প্রধানের স্ত্রী। স্বজনরা জানান, সোমবার দিবাগত রাত ১২ টার দিকে নিজ শয়ন ঘরে ঘুমিয়েছিলেন ছকিনা বেগম। এসময় বালিশের নিচে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এই মুহূর্তে ঘুম থেকে জেগে চিৎকার দিলে পাশের বাড়ির লোকজন ঘরে ঢুকে বালিশের নিচে ওই সাপটি দেখতে পায়। তাৎক্ষণিক সাপটি পিটিয়ে মারা হয়। এরপর ছকিনার শরীরে ব্যথা অনুভব হলে তাকে মঙ্গলবার সকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। কিন্তু স্বজনরা রংপুরের না নিয়ে সাদুল্লাপুরের এক কবিরাজের নিকট নেয়ার পথে ছকিনার মৃত্যু হয়। জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল বলেন, ছকিনা বেগমের মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com