রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

বিএনপি-জামায়াতের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা

Reading Time: < 1 minute

মো: দেলোয়ার হোসেন, টাঙ্গাইল :
ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা বলেন, শেখ হাসিনার আমলে নারী-পুরুষ সমানতালে এগিয়ে যায়। সারা দেশে জামায়াত বিএনপির জ্বালাও পোড়াও অবরোধের বিরুদ্ধে ধনবাড়ী উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএনপি-জামায়াতের আমলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন
ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা। ধনবাড়ী বাস স্ট্যান্ড চত্বরে
জামাত বিএনপির জ্বালাও পোড়াও অবৈধ অবরোধের বিরুদ্ধে। ধনবাড়ী উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। হারুনার রশিদ হীরা , বলেন, বিএনপি-জামায়েত অপশক্তি নারীদের শিক্ষা-দীক্ষা, কাজকর্ম ও স্বাধীনতাসহ সবকিছুর বিরুদ্ধে কাজ করে। তারা চায় না নারীরা এগিয়ে যাক, শিক্ষিত হোক, স্বাবলম্বী হোক, স্বাধীনভাবে নারীরা কাজ করে সফলতা লাভ করুক। নারীর নেত্রী, ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেব – উন- নাহার লীনা বকল বলেন, একটি জাতির অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। একটি হাত-পা বন্ধ রেখে যেমনি চলাচল করা যায় না, তেমনি একটি দেশে অর্ধেক জনশক্তি নারীকে পেছনে রেখে কোনোদিন দেশ এগিয়ে যেতে পারে না। সেজন্যই বিএনপি জামায়াতের আমলে দেশ আগায় না।
ধনবাড়ী উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মাহমুদা খাতুন বলেন, শেখ হাসিনা সরকারের আমলে নারী-পুরুষ সকলে সমানতালে সামনে এগিয়ে যায়। তাই আগামী নির্বাচনে আবারো নৌকাকে জয়যুক্ত করে দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এতে আমরা যেমনি ভালো আছি, আমাদের সন্তানেরও তেমনি ভালো থাকবে ও উন্নত সমৃদ্ধ জীবন পাবে।
এ সময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান শামসুল হুদা, সাইফুল ইসলাম বেলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ,জেলা পরিষদের সদস্য তোফাজ্জল হোসেন, ইকবাল হোসেন তালুকদার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুরুল হক নুরু, ধনবাড়ী উপজেলার যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম পাভেল, ধনবাড়ী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মশিউর রহমান মিন্টু, কামরুজ্জামান, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com