রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

বিএফইউজে নির্বাচনে গাজী-গনি পরিষদ পূর্ণ প্যানেল জয়ী

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে নির্বাচনে জয় পেয়েছে গাজী-গনি পরিষদ। সবক’টি পদেই জয় পেয়েছেন এ পরিষদের প্রার্থীরা। গত শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে রুহুল আমিন গাজী ও মহাসচিব পদে কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম মহসিন, ওবায়দুর রহমান শাহীন ও মুহাম্মদ খায়রুল বাশার, সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন এহতেশামুল হক শাওন, ড. সাদিকুল ইসলাম স্বপন ও বাছির জামাল। কোষাধ্যক্ষ হয়েছেন শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, দফতর সম্পাদক আবু বকর, প্রচার সম্পাদক শাজাহান সাজু।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহীন হাসনাত, মোদাব্বের হোসেন, অপর্ণা রায়, মুহাম্মদ আবু হানিফ, ম. হামিদুল হক মানিক, মীর্জা সেলিম রেজা ও আব্দুর রাজ্জাক বাচ্চু। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন সিনিয়র সাংবাদিক কায়কোবাদ মিলন।
শুক্রবার রাতে এ ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়কোবাদ মিলন। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠানের পর বসে কর্ম অধিবেশন। এরপর বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে ফল ঘোষণা হয়।
নির্বাচনে রুহুল আমিন গাজী ও কাদের গণি চৌধুরীর নেতৃত্বে ‘গাজী-গণি পরিষদ’ এবং বিদায়ী সভাপতি এম আবদুল্লাহ ও বিদায়ী মহাসচিব নুরুল আমিন রোকনের নেতৃত্বে ‘আবদুল্লাহ-রোকন পরিষদ’ প্রতিদ্ব›িদ্বতা করে। এছাড়াও স্বতন্ত্র ভাবে মহাসচিব সহ বিভিন্ন পদে কয়েকজন প্রার্থী ছিলেন।
এদিকে নব নির্বাচিত সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গণি চৌধুরীসহ ‘গাজী-গণি পরিষদ’ এর সকল নেতৃবৃন্দকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন ও দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com