সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

বিদ্যুতায়িত করে হাতি হত্যার ঘটনায় মামলা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত করে হাতি হত্যার ঘটনায় মামলা করেছে বন বিভাগ। সোমবার (৮ মে) রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ ঝিনাইগাতী থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এ মামলা করেন। মামলায় ঘাগড়া মোল্লাপাড়ার এলাকার কৃষক নুহু মিয়াসহ অজ্ঞাতপরিচয় আরও দুইজনকে আসামি করা হয়েছে। মামলার পর থেকে কৃষক নুহু মিয়া পলাতক রয়েছেন। রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৬ মে সন্ধ্যায় ২৫ থেকে ৩০টি হাতি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসে। এ সময় হাতিগুলো উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া ঢাকাই পট্টিতে নুহু মিয়ার ধান ক্ষেতে নামে। অভিযুক্ত নুহু মিয়া হাতির ক্ষতি করতে আগে থেকেই ক্ষেতে বৈদ্যুতিক তার ফেলে রাখেন। ওই তারে জড়িয়ে বিদ্যুৎসপৃষ্ট হয়ে একটি হাতি মারা যায়। পরে সেখান থেকে বন বিভাগের টহল দল হাতির মরদেহ উদ্ধার করে। হাতি হত্যায় মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেরাজ উদ্দিন বলেন, হাতি আমাদের রাষ্ট্রীয় সম্পদ। হাতি আমাদের গারো পাহাড়ের অলংকার। আর হাতির জায়গায় মানুষ অনুপ্রবেশ করেছে, হাতি এখন আবাস ও খাদ্য সংকটে রয়েছে। আমরা হাতি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই দাবি জানিয়েছেন বাংলাদেশ এলিফযান্ট রেসপনস টিমের ট্রেইনার আদনান আযাদ। তিনি বলেন, হাতি হাতির জায়গায় বাস করে। ঝিনাইগাতীর একটা বিশাল অংশজুড়ে গারো পাহাড়ের অবস্থান ছিল। কিন্তু দখলের কবলে আয়তন হারিয়েছে পাহাড়টি। তাই হাতিসহ বিভিন্ন প্রাণী সেখানে হুমকিতে আছে। আমরা গারো পাহাড়ে দ্রæত অভয়ারণ্য গড়ে তোলার দাবি জানাচ্ছি। পাশাপাশি হাতি হত্যায় জড়িতরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারে, সেই দাবিও করছি। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত সরকারি হিসাবে শুধু শেরপুরে ২৫টি হাতির মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com