রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

বিরোধপূর্ণ জমির ধান কাটতে গিয়ে কৃষক নিহত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

বিরোধপূর্ণ জমির বোরো ধান কাটতে গিয়ে শেরপুরের নকলা উপজেলার চরবশন্তী এলাকায় দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন কৃষক আলী হোসেন (৫০) । শুক্রবার (৫ মে) সকালে এ ঘটনা ঘটেছে। নিহত আলী হোসেন নকলা উপজেলার চরবশন্তী গ্রামের মৃত নবাব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নকলার চরবসন্তী গ্রামের সেলিম মিয়ার এক খন্ড জমি নিয়ে পাশ্ববর্তী ইদ্রিস আলী ও শওকত হোসেনদের সাথে বিরোধ চলে আসছিলো। এ জমি চাষ করেছিলো বর্গাচাষী আলী হোসেন। ওই জমিতে শুক্রবার সকালে ধান কাটতে যায় আলী হোসেন। কিন্তু ধান কাটতে বাধা দেয় ইদ্রিস আলী ও শওকত হোসেনসহ তাদের লোকজন। এনিয়ে দু পক্ষের সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে বর্গাচাষী আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয় পক্ষের আরো অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন,নিহত আলী হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়রের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com