রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৫১ জন কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা দেওয়া হয়েছে। গত রবিবার বিকালে ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রশাখা’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আশরাফুল কবীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ। সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার আহম্মেদ কাজলের সঞ্চালনায় বক্তব্য দেন ঝিনাইগাতী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম, আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. মঞ্জুরুল ইসলাম, রোস্তম আলী, স্থায়ী কমিটির সদস্য মো. রুকুনুজ্জামান খান, মো. জসিম মিয়া, মো. হাসান আলী প্রমুখ। এর আগে বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ‘শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন, মেধা শুন্যতার মূল কারণ’ এ বিষয়ের উপর প্রীতি স্কুল বিতর্ক প্রতিযোগিতায় পাঞ্জেরী মডেল পাবলিক স্কুল পক্ষে ও উত্তরণ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা বিপক্ষে অংশ নেয়।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৫১জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সাধারণ জ্ঞান ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রশাখা’ ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থী ও সামাজিক কল্যাণমূলক কর্মকাÐের সাথে সম্পৃক্ত। তাদের কর্মকাÐের মধ্যে রয়েছে- আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা প্রদান, শিক্ষার্থীদের বাহ্যিক জ্ঞান অর্জনে উদ্বুদ্ধকরণ, শিক্ষা বিষয়ক প্রতিযোগিতামূলক বিভিন্ন ইভেন্ট পরিচালনা করা, কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা প্রদান, রক্তদান কর্মসূচি পরিচালনা, বৃক্ষরোপণ কর্মসূচি, দরিদ্র পরিবারকে বিভিন্ন সহায়তা প্রদান ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com