শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

বৃক্ষরোপন ও শিক্ষাবৃত্তি’র চেক বিতরণ করলেন নোয়াখালীর ডিসি

Reading Time: < 1 minute

আহসান হাবীব,নোয়াখালী:
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন, পিকেএসএফ এর অর্থায়নে ২০২২ সালে এসএসসি ও ২০২১ সালে এসএসসিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে ২য় বর্ষে উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ২য় বার শিক্ষাবৃত্তি চেক ও বিভিন্ন পন্য বাজারজাত করণের লক্ষে বিএসটিআই সনদ প্রদান, কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে বই ও গাছের চারা বিতরণ করা হয়।২১ আগস্ট (সোমবার) বিকেল ৩ টায় খাসেরহাট সাগরিকা প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুুবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লায়ন সাইফুল ইসলাম সুমন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উপ পরিচালক (মাইক্রোক্রেডিট) আলহাজ্ব মোঃ শামসুল হক, কো অর্ডিনেটর হান্নান মোল্লা, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার জামাল উদ্দিন সিদ্দিকী সহ সংস্থার কর্মকর্তাগণ।
পিকেএসএফ’র এর নিকনির্দেশনা ও আর্থিক সহযোগিতায় ৩২ জনকে ১২ হাজার টাকা করে এবং সাগরিকার নিজস্ব তহবিল থেকে ৭ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।২২ জন শিক্ষার্থীকে গাছের চারা, কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে বই ও গাছের চারা বিতরণ করা হয়। এসইপি প্রকল্পের আওতায় খামারীদের মাঝে বিএসটি আই সনদ প্রদান করা হয়।আলোচনার পূর্বে পশ্চিম উরির চর বৃক্ষরোপনের উদ্ভোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানবক্তারা বলেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা খুব কম সময়ে বহুদূর এগিয়ে গেছে, শিক্ষা, স্বাস্ব্য, কৃষিতে তারা ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। ঘুরে দাঁড়াচ্ছে কৃষকগণ, মৎস চাষ,গরু ছাগল বেড়াসহ যাবতীয় প্রাণী উন্নয়ন কাজে মানুষের উন্নয়নে এগিয়ে আছে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com