মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

বৃষ্টির অভাবে রাজশাহীর পদ্মার চরে মরে যাচ্ছে পাট

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী বাঘায় বৃষ্টির অভাবে পদ্মার চরে তাপদাহে মরে যাচ্ছে যাচ্ছে পাট। কাংক্ষিত বৃষ্টি না হওয়ার কারনে একাধিকবার সেচ দিয়েও খেতের পাট বাঁচাতে পারছেন না কৃষকরা। বাঘা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গত বছর ৪ হাজার ৫৬৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল। উপজেলার পাকুড়িয়া গ্রামের বর্গাচাষি সাজদুল ইসলাম তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন। কিন্তু অনাবৃষ্টি আর প্রচন্ড খরতাপের কারণে তার জমির পাটগাছ মরে যাচ্ছে। তার জমির বেশির ভাগ পাটগাছ পুড়ে মরে যাচ্ছে।
মঙ্গলবার সরেজমিন উপজেলার চকরাজাপুর পদ্মার চরে গিয়ে দেখা যায়, পদ্মার চরে রোদে পুড়ে নষ্ট হচ্ছে শত শত বিঘা জমিতে আবাদ করা পাট। ভালো দামের আশায় পাটের আবাদ বাড়লেও পানির অভাবে মাথায় হাত পড়েছে চাষিদের। বাঘা পৌর এলাকার গাওপাড়া গ্রামের পাট চাষী আমিরুল ইসলাম সড়কঘাটের নিচে কালিদাসখালী পদ্মার চরে আড়াই বিঘা জমিতে পাট চাষ করেছেন। বৃষ্টির অভাবে তার জমির অধিকাংশ পাট গাছ পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তিনি খুব চিন্তায় আছেন বলে জানান, কাংক্ষিত বৃষ্টির দেখা মেলেনি। মাঠঘাট শুকিয়ে যাচ্ছে। ক্ষরায় পাটগাছের পাতা শুকিয়ে কুচকে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, দীর্ঘদিন থেকে এলাকায় বৃষ্টি না থাকায় মাঠে রোপণ করা পাট নষ্ট হয়ে যাচ্ছে। তবে পদ্মার বালু চরে যে আবাদ হবে, সেই আবাদ না করে চাষীরা অন্য আবাদ করে অনেকে ক্ষতিগ্রস্থ হয়। চরে বাদামের আবাদ করলে হইতো এই ক্ষতিটা চাষীদের হতো না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com