মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ব্যবসায়ী বনাম কৃষক প্রীতি ফুটবল খেলায় সংঘর্ষে নিহত ১ আহত ৩

Reading Time: < 1 minute

সোহাগ আলী, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আলমপুর গ্রামে ব্যবসায়ী বনাব কৃষকদের এক প্রীতি ফুটবল খেলার সময় উভয় পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত যুবক হলেন মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন এলাকার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আবু হানিফ (৩৫)।এছাড়া আহত হয়েছে একই গ্রামের শফিকুল ইসলাম (৬০)তার পুত্র মতিয়ার রহমান সহ মুকুল হোসেনের পুত্র আরিফুল ইসলাম(২৮)।জানাগেছে, শুক্রবার বিকাল ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরো চারজন আহত হন। আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি মেম্বর আব্দুল মালেক গনমাধ্যমকর্মীদের জানান, বিকালে আলামপুর গ্রামে কৃষক বনাম ব্যাবসায়ীদের প্রীতি ফুটবল খেলা চলছিল খেলার শেষ পর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে খেলোয়াড়দের মাঝে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে দর্শক সারিতে বসে থাকা ব্যক্তিরাও বাদানুবাদে জড়িয়ে পড়ে। লাঠিসোটা, ইটপাটকেল ও লোহার রড নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে আবু হানিফসহ ৫জনকে আহত অবস্থায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হানিফ মারা যায়।কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রমিজ উদ্দীন জানান, নিহত হানিফের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, সন্ধ্যার পর পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহে নিয়ে গেছে।মহেশপুর থানার ওসি খোন্দকার শামিম উদ্দীন খবর নিশ্চিত করে জানান, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে শুনেছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com