মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সোনা মিয়া চেয়ারম্যান

Reading Time: < 1 minute

ফয়সাল আহমেদ সেতু, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে মিথ্যা সংবাদ সম্মেলন ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সোনা মিয়া চেয়ারম্যান। শুক্রবার (১৯ আগষ্ট) দুপুরে সদর হাসপাতাল সংলগ্ন গোপালগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ করেন চেয়ারম্যান সোনা মিয়া। হাবিবুর রহমান (সোনা মিয়া) নামের ওই চেয়ারম্যান গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ নং করপাড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। গত ৫ জানুয়ারি ২০২২ সালে ৯জন প্রার্থী কে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে ছিলেন। চেয়ারম্যান হাবিবুর রহমান সংবাদ সম্মেলন বলেন, আমি এলাকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। এসকল কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে এলাকার একটি কুচক্রি মহল ও আমার বিরোধীরা নাজু নামের এক মহিলা ওরফে বেটা নাজু কে দিয়ে গত ১৬ আগষ্ট ২০২২ তারিখে গোপালগঞ্জ বিঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মনগড়া, ভিত্তিহীন ও বানোয়াট মামলা দিয়েছে। এছাড়াও আজ শুক্রবার (১৯ আগষ্ট) সকালে সংবাদ সম্মেলনে করিয়েছে। সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তার কোনটির সঙ্গেই আমার কোন যোগসূত্র নেই। আমি এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। চেয়ারম্যান আরো বলেন, নাজু রফে (বেটা নাজু) এলাকায় চিহ্নিত একজন সুদকারবারি, জুয়াড়ি ও অনৈতিক চরিত্রের অধিকারী। ইতিপূর্বে এলাকার অনেক নিরিহ ও সম্মানিন মানুষকে মিথ্যা ও ভিত্তিহীন মামলা- হামলা দিয়ে হয়রানি সহ জরিমানা আদায় করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com