রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

ভিসা নীতিতে ভীত নয়, বরং ঐক্যবদ্ধ আওয়ামী লীগ:ছানোয়ার হোসেন ছানু

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,শেরপুর:
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে যারাই ক্ষমতায় এসেছে, তারা বন্ধুকের নলের আগায় ক্ষমতায় এসেছে। ১৯৯১ সালের পর জননেত্রী শেখ হাসিনা এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ভিসা নীতির ভয় দেখানো হচ্ছে। এ নীতি দেখিয়ে লাভ নাই। ভিসা নীতিতে আমরা ভয় পাইনা। বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আরো ঐক্যবদ্ধ। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শেরপুর জেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু এসব কথা বলেন।তিনি বলেন শেরপুর জেলা আওয়ামী লীগ আগের চেয়ে এখন আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ।নৌকার স্বার্থে আমরা সবাই এক। আমাদের মধ্যে কোন বিরোধ নেই।সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে শেরপুর নিউ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।এসময় জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, সুব্রত কুমার দে ভানু,শামসুন্নাহার কামাল, দেবাশীষ ভট্টাচার্য, জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা পরিষদ সদস্য এডভোকেট মুন্নি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়োযিদ হাসান, আসাদুজ্জামান দুলালসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com