শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

মধুপুরের কুড়ালিয়া বড়বাড়ির আলহাজ নুর রহমানের জানাজা নামাজ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আঃ হামিদ,টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়া বড়বাড়ির সূর্য সন্তান, সাদা মনের মানুষ, শিক্ষার এক আলোক বর্তিকা, মধুপুরের অহংকার,, স্বনামধন্য মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আলোর দিশারী প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ মো. নূর রহমান ১৯৭২ সাল থেকে অধ্যাবদী সভাপতির পদে বহাল থাকা অবস্থায় বুধবার (১৬ আগস্ট ) ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। । মরহুমের প্রথম জানাজার নামাজ তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্হিত ছিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি, অত্র বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মরহুমের বড় ছেলে শফিকুল ইসলাম টিটু, ভাতিজা শোয়েব আহমেদ রাজু, মাহফুজুল আজম রোমেল সহ পরিবারের লোকজন এবং তার অসংখ্য শুভানুধ্যায়ীগন উপস্হিত ছিলেন। মরহুমের ২য় জানাজা নামাজ মধুপুরের কুড়ালিয়া বড়বাাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সফি উদ্দিন মনি, কুড়ালিয়া ইউপি চেয়ারমম্যান আঃ মান্নান, বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্হানে মরহুমের লাশ দাফন করা হয়। দাফন শেষে মোনাজাত করেন মরহুমের ভাতিজা: মোঃ লু্টফুল আজম রানা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com