মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

মধুপুরে কবর স্হানের জায়গা দখল করে ঘর তোলার প্রতিবাদ করায় আহত -২ থানায় মামলা

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ, মধুপুর টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের ভবানিটেকী গ্রামে পারিবারিক কবর স্হানের জায়গা বেদখল দিয়ে ঘর তোলার প্রতিবাদ করায় দুই জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে মামলা ও এলাকা বাসী সূত্রে জানা যায়। এব্যাপারে মধুপুর থানায় একটি মামলা হয়েছে যার নং ১৫/২২। মামলা সূত্রে জানা যায় ভাবানিটেকী এলাকায় বাদী শামছুল আলম পিতা হাজী শহিদুল ইসলামদের সাহিত পারিবারিক কবর স্হানের সম্পত্তি নিয়ে একই এলাকার রমিহ মন্ডলের ছেলে ছানোয়ারদের সহিত দীর্ঘ দিন যাব্য বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১১ সেপ্টেম্বর দুপুরে উল্লেখিত মামলার বিবাদীগন দেশীয় অস্ত্র সস্র নিয়ে কবর স্হানে নামে রাখা বাদী পক্ষের সম্পত্তিতে জোর পূর্বক ঘর উঠানোর চেষ্ঠা করলে বাদীর ছোট ভাই শরিফ( ৩৪) ঘর তুলতে নিষেধ করায় বিবাদী রহিম মন্ডলের ছেলে ছানোয়ার(৫৫) ছানোয়ারের ছেলে সোহাগ, কেরামত আলী, সোহাগের স্তী শীলা বেগম,মেয়ে চৈতী খাতুন অজ্ঞাত নামা কয়েক জন মিলে মামলার বাদীর ভাই শরিফকে দা দিয়ে মাথায় কোপ দিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে এবং বাশের লাঠি দিয়ে বাইরাইয়া শরীরের বিভিন্ন স্হানে গুরুতর জখম করে। ভাইকে মারতে দেখে বাদী সামছুল আলম ফিরাইতে গেলে তাকেও বিবাদীগন এলোপাথারী ভাবে লাঠি দিয়ে বাইরাইয়া গুরুতর জখম করে। এসময় তার নিকট থাকা একটি সাওমী মোবাইল ফোন নিয়ে যায়। বাদী পক্ষের ডাকচিৎকার শুনে আশে পাশের লোকজন আগাইয়া আসলে বিবাদীগন নানা প্রকার হুমকী দিয়ে পালিয়ে যায়। লোকজন বাদীর ছোট ভাই শরিফ মামলার বাদী সামছুলল আলমকে রক্তাক্ত অবস্হায় উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর সরকারী হাসপাতালে নিয়ে যায়। আহত শরিফের অবস্হা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শরিফ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন বলে জানান পরিবারের লোকজন। এ নির্মম ঘটনার তীব্র নিন্দা ও সঠিক বিচার প্রার্থনা করেন এলাকাবাসী ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com