বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

মধুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরে রবি ২০২১-২২ মৌসুমে গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ, মুসুরী ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষিকর্মকর্তা নুরুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান,উপজেলা কৃষিসম্রসারণ ককর্মকর্তা শাকুরা নাম্নী ও শাহরিয়া আক্তার, উপসহকারী কৃষিকর্মকর্তাগন ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন। উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৪১৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ দেওয়া হয়েছে। তিনি আরও জানান সরিষার বীজ ১৬০০ জন,গমবীজ ১০০০ জন,ভূট্রা বীজ ১০০০ জন,সূর্যমুখী বীজ ২০০জন,খেসারীবীজ ২০০ জন,মুসারীবীজ ১০০ জন,পেয়াজ বীজ ৪০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। ফসল ভেদে , ১০ কেজি থেকে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি থেকে ২০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com