সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

মধুপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Reading Time: < 1 minute

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে আলমগীর হোসেন (২২) নামের এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে মধুপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের আকাশী ফুলবাড়ী গ্রামের হানিফ আলীর ছেলে। আজ বুধবার বিকেলে ঘরের ধন্যার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আলমগীর সকাল এগারটার দিকে তার শশুর বাড়ী টেংরী খান্চুপাড়া থেকে এসে তার দাদীর শোয়ার ঘরে ঢোকে । দাদী অসুস্হ থাকায় মধুপুর হাসপাতালে ভর্তি ছিল। আজ ছুটি পেয়ে বিকেলে বাড়ীতে আসে ঘরে ঢোকার জন্য আলমগীরকে ডাকা ডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢোকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। এলাকাবাসী পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ৮ নং ওয়ার্ড কমিশনার বেশর আলী ফকির আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এলকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তার শশুড় বাড়ীতে শশুড় বাড়ীর লোকজন তাকে মারপিট করেছে এ লজ্জায় সে ফাঁস দিতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে মামলা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com