শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মধুপুরে ঘর বাড়ি ভাংচুর করে বসত ভিটা দখল আদালতে মামলা

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ, মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা এলাকায় বাড়ি-ঘর ভাংচুর করে জমি দখল করে জোড়পূর্বক গাছের চারা রোপণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তাহের আলী ৮ নভেম্বর সোমবার ১১ জনের নাম উল্লেখ করে আদলতে মামলা দায়ের করেছেন। আদালতের মামলা নং ৫৭৪/২১।
মামলার সূত্রে জানা যায় ৫ নভেম্বর সন্ধ্যায় মহিষমারা মৌজার ১২ শতাংশ জায়গায় বসতভিটার ঘরবাড়ি ভাংচুর করে নিয়ে গেছে এলাকার সন্ত্রাসী বাহিনী।
মামলার বাদী মৃত হায়দার আলীর ছেলে তাহের আলী জানান, ১৯৭৭ সালে আমার দাদা ২৫৮৫ দাগের ১২ শতাংশ ভূমি আমার পিতা হায়দার আলীকে দলিল মূলে হস্তান্তর করে তাকে বুঝিয়ে দেন। আমার পিতা মারা গেলে তিনি পৈত্রিক সূত্রে উক্ত জমির মালিক হয়ে ঘর বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছিল। শুক্রবার ৫ নভেম্বর সন্ধ্যায় মহিষমারা গ্রামের বিবাদী সামছুল হকের ছেলে হাফিজুল(২৮) আন্তাজ আলীর ছেলে সামছুল হক(৫০) ছাত্তারের ছেলে মোতালেব(৩০) সামছুল হকের ছেলে হারুন,(২৫) ছাত্তারের ছেলে মতিয়ার, (৩২) আব্দুস সামাদের ছেলে তোতা মিয়া(২৮)সহ ১৫ /২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী জোড় পূর্বক উক্ত ভূমিতে প্রবেশ করে আমার টিনের ঘরের চালা, বেড়া, খাম খুটি সহ ভেঙ্গে নিয়ে যায়। আমার র ঘরে থাকা গরু, ছাগল, টাকা পয়সা আসবাব পত্র সব জোড় পূর্বক নিয়ে যায়। এ সময় লেপ তোষক, কাপর চোপড় সহ কিছু আসবাব পত্র বাইরে এনে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এতেই ক্ষান্ত হয়নি সন্ত্রাসী বাহিনী। তারা দলবল নিয়ে পোড়া ছাইয়ের উপড় হাল চাষ করে গাছের চারা রোপন করেছে। আমরা বাধা দিতে গেলে আমাদেরকে মারপিট করে আহত করে। এ ব্যাপারে টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং৫৭৪/২১।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com