শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মধুপুরে চুরি হওয়া ১২টি ল্যাপটপ উদ্ধার

Reading Time: < 1 minute

আঃ হামিদ,  মধুপুর টাঙ্গাইল :

টাংগাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা ইউনিয়নের ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি যাওয়া ১৬ টি ল্যাপটপের মধ্যে ১২টি ল্যাপটপ উদ্ধার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,গত ২৪ শে ডিসেম্বর ২০২২ ইং তারিখে মধুপুর থানাধীন অরণখোলা ইউনিয়নের ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি যাওয়া ১৬ টি ল্যাপটপ এর মধ্যে টাংগাইল জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় জেলা ডিবির একটি চৌকস দল কর্তৃক ১২ টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এই চুরির ঘটনার প্রধান আসামি ভুটিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মো:রেজাউল করিম(২১)সহ ঘটনার সাথে জড়িত মোট ৭জনকে গ্রেফতার করে সোমবার(৬মার্চ) বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ইমরান ও মোক্তার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।অবশিষ্ট ল্যাপটপ উদ্ধার অভিযান অব্যাহত আছে। এই চুরির ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে গত ২৬/১২/২২ তারিখ মধুপুর থানায় অজ্ঞাত নামাদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে,অফিসার ইনচার্জ মধুপুর থানার মামলা নং ১৬ তারিখ ২৬/১২/২০২২ ধারা -৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু করেন।পরবর্তীতে পুলিশ সুপার এর নির্দেশে মামলার তদন্তভার ,টাংগাইল জেলা ডিবি( উ:) এর এস আই মো. মনির হোসেন এর উপর ন্যস্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com