রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

মধুপুরে চোলাইমদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ হামিদ,টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরে চোলাইমদ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।শনিবার বিকেলে মধুপুর থানাধীন মহিষমারা নেদুরবাজার এলাকার জনৈক আঃ রাজ্জাক এর বসতবাড়ীর উত্তর পাশে তিন রাস্তার মোড়ে কাচা রাস্তার উপর মাদক অভিযান পরিচালনা করে চোলাইমদ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ। মধুপুর থানা সূত্রে জানা যায় ওসি মোল্লা আজিজুর রহমানের দিক নির্দেশনায় মধুপুর থানা পুলিশ মাদক অভিযান পরিচালনা করে মধুপুর থানার পার্শবর্তী ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার নাওগাও গ্রামের আঃ সালামের ছেলে মোঃ জুলহাস মিয়া (৩১),,বাদিহাটি গ্রামের মো. শাহজাহানের ছেলে মোঃ জাকির হোসেন (১৯),কে গ্রেফতার করে। এসময় তাদের নিকট হতে ১২ (বার) লিটার দেশীয় তৈরী চোলাইমদ, উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৩,৬০০/- টাকা। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে আসামীদ্বয়কে রবিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com