বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

মধুপুরে জমিসংক্রান্ত জেরে মুক্তিযোদ্ধার স্ত্রী সন্তানকে পিটিয়ে আহত

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ, মধুপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী ইউনিয়নের শ্রীরামবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিবাদীদের মারপিটে মা ছেলে আহত হয়েছেন বলে জানা যায়। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, শ্রীরামবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের স্ত্রী অজুফা বেগম ও তার ছেলে সুমন আকন্দকে একই এলাকার বিবাদীগন মারপিট করে গুরুতর ভাবে আহত করে। বিবাদীদের সহিত দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা চলে আসছিল এরই জের ধরে রবিবার সন্ধায় বিবাদী মজিবর আকন্দের ছেলে বাহাজ উদ্দিন আকন্দ, বাহাজ উদ্দিন আকন্দের ছেলে সিয়াম আকন্দ, আব্বাস উদ্দিন আকন্দের ছেলে নাজমুল আকন্দ সহ আরও চার পাঁচ জন মিলে সুমন আকন্দকে লোহার রড ও হাতুরী দিয়ে এলোপাথারী ভাবে বাইরাইয়া মারাত্মক ভাবে জখম করে। ছেলেকে মারপিটের সংবাদ পেয়ে মা অজুফা বেগম এসে উদ্ধারের চেষ্ঠা করলে তাকেও মারপিট করে আহত করে। এসময় তার গলায় থাকা ষাট হাজার টাকা মুল্যের গলার চেইন এক বিবাদী নিয়ে যায় বলে জানান। তাদের ডাকচিৎকার শুনে এলাকার লোকজন আগাইয়া আসলে বিবাদীগন ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। স্হানীয়রা আহত মা ছেলেকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠান। সুমন আকন্দের অবস্হা আশংকাজনক থাকায় তাকে জামালপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের হলে থানা পুলিশ প্রধান আসামি বাহাজ উদ্দিন আকন্দকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com