মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবন্ধীর বাড়ীতে হামলা ভাঙ্গচুর

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ,টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের মধুপুরে আলোকদিয়া ইউনিয়নের উত্তর লাউফুলা গ্রামের হাসমত ক্বারির ছেলে প্রতিবন্ধী লাল মিয়ার বাড়ীতে হামলা করে তার বাড়ীর ঘরের বেড়া , টিউবয়েল সহ অন্যান্য আসবাবপত্র ভাঙ্গচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায় প্রতিবেশী মৃত আ. হামিদের ছেলে মিজানের সহিত দীর্ঘদিন যাবৎ বাক প্রতিবন্ধী লাল মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে এ হামলা চালায় বলে জানা যায়। প্রতিবেশী মিজান এলাকার প্রভাবশালী হওয়ায় সে এলাকায় এধরনের কাজ করেছে বলে জানা যায়। বাক প্রতিবন্ধী লাল মিয়ার স্রী রোজিনা জানান আমার দুই সন্তান। বড় মেয়ে লিমাকে বিয়ে দেয়ার পর আমার ছোট ছেলে জামিল(৬) কে নিয়ে বাড়ীতে থাকি। আমার বাক প্রতিন্ধী স্বামী দিন মুজুর কাজ করে আমরা দরিদ্র মানুষ মিজান প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না। রবিবার দুপুরে মিজান এবং তার স্রী মর্জিনা দা, সাবল নিয়ে আমাদের বাড়ীতে হামলা করলে আমরা এগিয়ে গেলে আমাদেরকে দা সাবল নিয়ে মারপিট করতে আসে, ভয়ে আমরা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেই। তখন তারা অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকী দেয় বলেও জানান। এব্যাপরে রোজিনা বাদী হয়ে শনিবার বিকেলে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com