রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

মধুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল :
“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: তারিকুল ইসলাম সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেন। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় মৎস্য কর্মকর্তার হলরুমে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্হিত ছিলেন। মতবিনিময় সভায়, জলাশয় সংরক্ষণে সচেতনতা সৃষ্টি, বিলুপ্তপ্রায় জাতের মৎস্য চাষে গুরুত্ব আরোপসহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন মৎস্য কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। এসময় তিনি এক সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহে সকল দিবসে গনম্যাধম কর্মিগনকে উপস্থিত থাকার আহবান করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সাংবাদিকদের আরও বলেন, এ বছর উপজেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং ,ব্যানার, পোষ্টার,ফেসটুন ইত্যাদি মাধ্যমে ব্যাপক প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, উদ্বোধনী র‍্যালী ও আলোচনা সভা, সফল মৎস চাষীদের পুরস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্ত করন ,প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে বিভিন্ন বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান,পুকুরের মাটি ও পানি পরিক্ষা সহ মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com