মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মধুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের চতুর্থ পুনমিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের চতুর্থতম পুনমিলনী, ইফতার ও দোয়া মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের আহবায়ক মাহফুজুল আজম রোমেল এর আয়োজনে মঙ্গলবার মধুপুরের চাড়ালজানী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জাকির হোসাইন, উপদেষ্টা রেজাউল করিম হীরণ,বজলুর রশিদ খান চুন্নু, আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের আহবায়ক মাহফুজুল আজম রোমেল,যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য সদস্যগন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের আহবায়ক মাহফুজুল আজম রোমেল জানান, মধুপুর এর সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছে। আমাদের একটাই লক্ষ্য, এই পরিবারের প্রতিটি সদস্যের সাথে যেন আমাদের আন্তরিক সম্পর্ক বৃদ্ধি পায় এবং একে অপরের পাশে থাকতে পারি। যেকোনো কিছুর বিনিময়ে আমাদের এই সুন্দর প্লাটফর্মকে সুসংগঠিত করে রাখতে হবে, এই পরিবারের প্রতিটি সদস্যই স্বস্বস্থানে প্রতিষ্ঠিত এবং সম্মানিত, আমার বিশ্বাস আমরা যারা মধুপুরকে সত্যিকার অর্থে ভালবাসি তাদের সকলের সমন্বয়ে এই অরাজনৈতিক সেবামূলক সংগঠনটিকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য সচিব মো. আলমগীর হোসেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com