মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

মধুপুরে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর,টাঙ্গাইল:
বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভা যাত্রাটি মধুপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় ।
এ মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ,পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি,শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com