বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মধুপুরে প্রণোদনা কর্মসুচীর শুভ উদ্বোধন

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরে ২০২১-২২ অর্থ বছরে খরিপ -২/২০২২-২৩ মৌসুমে এমডি-২ সুপার সুইড জাতের আনারসের উৎপাদন বৃদ্ধির লক্ষে নির্বাচিত কৃষকদের মাঝে চারা সহায়তা প্রদান প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বাধন করা হয়েছে। উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার(২৮ জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যষ্ঠিনা নকরেক, সাবেক মেয়র মাসুদ পারভেজ, পিডি ঢাকা উদ্যান বিএডিসি’ র মাসুদ আহমেদ , টাঙ্গাইলের উদ্যান বিএসডিসি’র সৈয়দ কামরুল হক ও কৃষক ছানোয়ার হোসেন প্রমুখ। অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা নাম্মী এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল। এ সময় নির্বাচিত কৃষক, জন প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উন্নত জাতের এমডি-২ সুপার সুইড জাতের আনারসের উৎপাদন বৃদ্ধি ও গুণাগুণ এবং সম্ভাবণা নিয়ে আলোচনা করা হয়। ১ শ’ ৬ জন কৃষক উন্নত জাতের এ আনারস চাষ করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com