বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মধুপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ‘জমি বাড়ি’ পেলেন ১০ জন

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে টাঙ্গাইলের মধুপুরে ১০ গৃহহীনকে ঈদ উপহার প্রদান করেছেন। সারা দেশের ৩২ হাজার ৯০৪টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর বিতরণ অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় মধুপুরে ১০ গৃহহীন পরিবারের সদস্যদের জমির দলিল, সনদপত্র ও ৩০ কেজি করে চাউল দেওয়া হয়। নির্মান কাজ সম্পন্ন হওয়ার পর আরো ১০ পরিবারকে ঘর ও জমির দলিল বুঝিয়ে দেওয়া হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসেন,থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com