রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

মধুপুরে প্রশাসনের নজরদারি না থাকায় শহিদ দিবসে জাতীয় পতাকার অবমাননা

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল :
‘জাতিয় পতাকা এখনো খামচে আছে পুরনো শকুন’ কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহের এই পঙ্কতি ফের মনে পড়ে যায় জাতীয় পতাকা অবমাননা দেখে। লাখো শহীদের রক্তে ভেজা লাল সবুজের পতাকার ওপর এখনো যেন শকুনের কুদৃষ্টি রয়ে গেছে।
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ডের অদুরে এনসিসি ব্যাংক,জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, মেডিল্যাব হাসপাতাল, সততা ডায়াগনস্টিক সেন্টার, আজাদ ফুটওয়ার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত না রেখে সরকারি নিয়ম না মেনে পতাকা টানানো হয়েছে। এভাবে পতাকা টানানো জাতীয় পতাকার অবমাননা করার শামিল। আজ ছিলো মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম রয়েছে। কিন্তু নিয়ম না মেনে তারা তাদের ইচ্ছেমত পতাকা উত্তলন করেছে যা পতাকা অবমাননার শামিল ওবং আইন বহির্ভূত। প্রশাসনের নজরদারি না থাকায় এমন কাজ হচ্ছে বলে জানান সুধীমহল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com