শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী’র সাংবাদিকদের সাথে মতবিনিমিয়

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ, টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিমিয় করেছেন বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সুপ্রিম কোর্ট এর সিনিয়র জয়েন্ট সেক্রেটারী ও সর্বদলীয় আইনজীবি সমিতি ইউনাইটেড ল’য়ার্স ফ্রন্ট এর সুপ্রিম কোর্ট ইউনিটের প্রথম যুগ্ম আহবায়ক বিএনপি থেকে টাঙ্গাইল-১ ( মধুপুর – ধনবাড়ী) আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী ।শনিবার (২৬ আগষ্ট) সকাল ১১ টায় মধুপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ আলী মধুপুরে বিভিন্ন সময়ে তার অবদান রাখার কথা উল্লেখ করে বলেন, আমি যদি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাই, দল যদি আমাকে উপযুক্ত মনে করে তাহলে আমার বিশ্বাস আমি বিএনপি থেকে সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারবো। আর আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বিশ্বস্ত মনে করেছেন বলেই মধুপুরের বিএনপি সমর্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনা চালানোর অনুমতি দিয়েছেন। আমি পেশায় একজন আইনজীবি হলেও দীর্ঘ দিন যাবৎ বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। মধুপুরের বিএনপি নেতাকর্মীরা সব সময় আমার সাথে রয়েছে।আগামী নির্বাচনে যদি আমি টাঙ্গাইল-১ আসনে (মধুপুর-ধনবাড়ী) থেকে সংসদ সদস্য হতে পারি তাহলে মধুপুরে উচ্চ শিক্ষা বিস্তারের জন্য বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপন করবো এবং কর্মক্ষেত্র তৈরির জন্য একটি শিল্পাঞ্চল গড়ে তুলতে চেষ্টা করবো। মধুপুরে শিল্পাঞ্চল তৈরির জন্য পর্যাপ্ত জমি রয়েছে। যার মাধ্যমে মধুপুরসহ পাশের বিভিন উপজেলার কর্মক্ষম লোকদের কর্মসংস্থান হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আঃ হামিদ সঞ্চালনা করেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন সহ বিএনপি,যুবদল, ছাত্রদল এবং বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com