শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

মধুপুরে বেগুন ও শসা গাছের সাথে এ কেমন শত্রুতা!

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের মির্জাবাড়ী গ্রামে মোঃ হারুন অর রশিদ নামের এক চাষির ৯০ শতাংশের জমিতে চাষ করা বেগুন গাছ ও নেট মাচায় আবাদ করা শসা গাছ ও তিন হাজার বেগুন গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার( ১৬ ডিসেম্বর) দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী হারুন অর রশিদ। ভুক্তভোগী ওই গ্রামের ইয়াছিনের ছেলে। রবিবার সকালে শসা ও বেগুন ক্ষেতে গিয়ে তার এমন সর্বনাশে কান্নায় ভেঙ্গে পড়েন হারুনর রশিদ । ফলন্ত শসাগাছ ও বেগুন গাছের চারা কাটা দেখে জমিতেই কৃষক হারুন অর রশিদ কান্নায় ভেঙ্গে পড়েন বলে সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের কাছে এমন তথ্য জানান। ক্ষতিগ্রস্ত কৃষক জানান , চারা রোপন থেকে শুরু করে এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় তিন লক্ষাধিক টাকা। এখন শসা বিক্রি করার সময় চলছে। কে বা কারা রাতের আধারে শত্রুতা করে ক্ষেতের ফলন্ত শসা গাছ ও বেগুন গাছের চারা কেটে ক্ষতি করেছে তাদের পরিচয় নিশ্চিত না হতে পেরে আহাজারি করেন তিনি। খবর পেয়ে ঘটনা স্হলে যান মধুপুর পৌর সভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান, আওযামী লীগের সিনিয়র সহ -সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, জেলা আওয়ামীলীগের সদস্য মীর ফরহাদুল আলম মনি, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, ইউপি সদস্য জুয়েল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঘটনাস্থল পরিদর্শন কালে তারা বলেন যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে নিরীহ কৃষকের ক্ষতি করেছেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com