মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মধুপুরে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে জমি লিখে নেওয়ার অভিযোগ

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ, মধুপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুরে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে মেয়ে এবং মেয়ের জামাই সাদা কাগজে টিপসই নিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ করেছেন ৭৬ বছর বয়সী বৃদ্ধা আয়েশা বেগম। বরাবরই শুনে আসছি, ছেলের বৌয়ের সাথে শাশুড়ীর একটুআধটু ঝগড়া বিবাদ হয়ে থাকে কিন্তু এবারের বিষয়টি খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। স্বার্থলোভী মেয়ে সেলিনা মায়ের সম্পত্তি আত্মসাতের জন্য তার স্বামী আলমকে নিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নাটক সাজিয়ে সুকৌশলে জমির দলিলে টিপসই নিয়েছে। বৃদ্ধা আয়েশা বেগম উপজেলার কুড়ালিয়া গ্রামের মৃত আক্তার হোসেনের মেয়ে। তিনি জানান, আমি কোথাও গিয়ে তাদেরকে জমি দলিল করে দেই নাই। তারা প্রতারণা করে আমার জমি লিখে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ বিষয়ে তিনি মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও চেয়ারম্যান এর কোন সুষ্ঠু সমাধান দিতে পারেননি। ন্যায় বিচারের আশায় বৃদ্ধা আয়েশা বেগম মানুষের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। নিজের ঘরবাড়ি হারিয়ে আজ তাকে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তিনি এই প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com