শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মধুপুরে রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

মধুপুরে রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল :
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মধুপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু (বিপিএম-সেবা)। বুধবার (৯ অক্টোবর) রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত মধুপুর উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে তিনি মতবিনিময় করেন।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এ লক্ষ্যে পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের নির্দেশনা প্রদান করা হয়েছে। সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজামণ্ডপে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর ও চার্জার লাইটের ব্যবস্থা করা, প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি স্থাপন, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদযাপন কমিটির প্রতি অনুরোধ জানান।
তিনি আরও বলেন, পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশৃঙ্খলা সৃস্টির উদ্দেশ্যে অনলাইন বা অফলাইন কোনো মাধ্যমেই গুজব রটানোর অপপ্রয়াস পরিলক্ষিত হলে অপতৎপরতায় লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) শরফুদ্দিন, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি, থানা অফিসার ইনচার্জ মো. এমরানুল কবীর,তদন্ত অফিসার রাসেল আহমেদ, পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু সুশীল কুমার দাস, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার,পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মধুপুর থানা পুলিশের অফিসার বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com