বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মধুপুরে শারীরিক প্রতিবন্ধী ছাত্রীকে কম্পিউটার প্রদান

Reading Time: < 1 minute

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল:
টাঙ্গাই্লের মধুপুরে আদিবাসী সম্রদায়ের শারীরিক প্রতিবন্ধী ছাত্রী উর্মি রেমাকে কম্পিউার প্রদান করেন উপজেলার সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগন। মঙ্গলবার(১০ জানুয়ারী) বিকেলে সুনামগন্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মধুপুরের মহিষমারার গজারীচালা গ্রামের অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী উর্মী রেমার বাড়ীতে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া চালা গ্রামের গ্রাম প্রধান মিখায়েল রেমা। এসময় উপস্হিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সভাপতি আঃ সাত্তার, প্রধান শিক্ষক মো. সোলায়মান সেলিম, সহকারী শিক্ষক আবুল হাছান, মাকসুদা সুলতানা ,খলিলুর রহমান, গোলাম মোস্তফা, বশির আহমেদ, সহ সকল শিক্ষক কর্মচারীগন , জয়েনশাহী গজারীচালা সভাপতি লিও চিছাম, গজারীচালা উপপ্যারিশ সভাপতি প্রনয় চিছাম, উর্মির বাবা তিরাসন সাংমা, মা মেরিনা রেমা সহ এলাকার গন্যমান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য উর্মি রেমা ২০১৪ সালে সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে, ২০১৬ সালে ময়মনসিংহ মিন্টু কলেজ থেকে এইচএসসি পাস করে মানব সেবার ব্রত নিয়ে ২০১৭ সালে সে নার্সিং কলেজে ভর্তি হয়। এ সময়ে সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শরীরের নিম্নাংশ অবশ হয়ে যায় এবং পঙ্গুত্ববরণ করেন। সংবাদ পেয়ে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সোলায়মান সেলিম তাকে দেখতে যায়। তার সার্বিক অবস্হা জেনে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে কম্পিউটার প্রদানের জন্য উদ্যোগ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com