সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

মধুপুরে ১৪৪ ধারা অমান্য করে জোর পূর্বক বাড়ী নির্মাণের অভিযোগ

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ, মধুপুর টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর পৌরসভা এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে জমিতে ঘর তৈরির অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। পৌরসভার ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, হাবিবুর রহমান খান (৫৫) এর জমি তার চাচাত ভাই ইব্রাহীম (৫৫) জমি দখল করে ঘর নির্মাণ শুরু করেন। পরে এ ঘটনায় হবিববর রহমান খান বাদী হয়ে টাঙ্গাইল আদালতে একটি মামলা করেন। যার মোঃ নং-১০৬/২০২৩ ধারা ১৪৪ তারিখ- ০৯-০৪-২০২৩ খ্রিঃ। মামলাটি মীমাংসা না হওয়া পর্যন্ত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন আদালত। তবে আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সেখানে ঘর নির্মাণ চালিয়ে যাচ্ছেন ইব্রাহীম খান। এ বিষয়ে হবিববর রহমান বলেন, আমার জমিতে আমার চাচাতো ভাই ইব্রাহীম জোর পূর্বক ঘর নির্মাণ শুরু করে। আমি আদালতে মামলা করেছি আদালত উভয় পক্ষকে বিরোধীয় জমিতে শান্তি শৃংঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু বিবাদীগন তা অমান্য করে বিরোধীয় জমিতে পাকা বাড়ী নির্মাণ করছে। এতে আইন শৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com